Saturday , 8 March 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় দুইটি শ্যালো মেশিন, চাল কলের হলার ও চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
বুধবার( ৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকা থেকে স্থানীয় জনতা চোরাই মালামালসহ চোর চক্রের ৩জন সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চোরাই মালামালসহ অপর আরেক জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছয়ঘট্টি এলাকার মৃত ইউনুছ সওদাগরের ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ি এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) ও একই এলাকার আসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জনৈক আল-আমিন সরকার নামে স্থানীয় এক ব্যক্তির চাল কল থেকে এক রাতে পঁচিশ ও ত্রিশ হর্সের দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি শ্যালো মেশিন ও চাল কলের হলার চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন।
থানা পুলিশ এ নিয়ে তথ্যানুসন্ধানের কাজ করতে থাকে। এরই মধ্যে চোরাই একটি শ্যালো মেশিন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা টের পেয়ে ৩ চোরকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আরও একজন চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সমাবেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ দোকানের ৭ হাজার টাকা জরিমানা

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪