Monday , 10 March 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার ডুগডুগীহাটে শফিক শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়। দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, আমি প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যাই। ঘটনার পরের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করা হলে পুলিশ চুরি হয়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে- ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিও মন্দিরে ১৪৪ ধারা জারি

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

আজও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ভাষা সৈনিক মোহাম্মদ সুলতালকে ভুলে যেতে বসেছে পঞ্চগড় সহ দেশের মানুষ

দিনাজপুরে রাইস মিল সেক্টরে ধানের তুষের ছাইয়ের টেকসই ব্যবহার অন্বেষণে কর্মশালা

পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে দুর্ধর্ষ চুরি

আটোয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে, বীরগঞ্জের প্রশাসন তৎপর