Sunday , 30 March 2025 | [bangla_date]

চির নিদ্রায় শায়িত হলেন হাজারো হাফেজের ওস্তাদ হাফেজ সোলায়মান

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: রাণীশংকৈল মহল বাড়ী নিবাসি প্রবীন হাফেজ সোলায়মান আলী(৬৫) চিকিৎসা রত অবস্থায় ২৮শে মার্চ শুক্রবার বাদ আসর নামাজের পর নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লািহ ওয়া– রাজিউন) জানাযায় তিনি হাজারো হাফেজের ওস্তাদ ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় চাকুরী করেছেন, দীর্ঘদিন বড় মসজিদ থেকে শুরু করে অসংখ্য মসজিদে খতমে তারাবি নামাজ পড়িয়েছেন। শেষ জীবনে এসে মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে দাঁয়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ১পুত্র ও ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১০টা৩০মিনিটে হাকিম মিলারের চাতালে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাঁচপীর কবর স্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন হয়। তঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন- পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, সহকারি উপজেলা অফিসার এসএম রবিউল ইসলাম সবুজ, হাজি সংগঠনের সভাপতি এজেড সুলতান আহম্মেদ, সবেক মেয়র মোখলেসুর রহমান,জামায়াতে সেক্রেটারী রজব আলী, পৌর আমির আব্দুল মাতিন বিশ^াস, মো; তোয়াহা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, হাফেজ,বিভিন্ন মাদ্রাসার মুহ্তামিম, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন,হুজুরের ছাত্র লাবু,সাদেকুল,জিয়া,সাহ্ আলম,আব্দুল কাদের, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ হাজারো মুসল্লী গভীর ভাবে শোক প্রকাশ করেন। জানাযা নামাজ পড়ান মহলবাড়ী মসজিদের খতিব মাওলানা মাসউদ আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে আলোচনা সভা

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হিলি সীমান্তে আন্তর্জাতিক কাস্টমসের শুভেচ্ছা বিনিময়

তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে মতবিনিময় সভা

পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার

চিরিরবন্দরে আদিবাসী নৈশপ্রহরী হত্যা ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার-২

বাংলাবান্ধায় বিজিবির আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন

জাতীয় পার্টি দেশে প্রহসনের নির্বাচন চায় না … হাফিজ এমপি

আপনাদের সমস্যা সমাধান করতে আমার ওয়ান-টু ব্যপার ———–ওসি রাণীশংকৈল