Sunday , 16 March 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা কসাই পলাতক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর মাংসের কথা বলে নিয়মিত ঘোড়ার মাংস বিক্রি করে আসছিলেন একদল প্রতারক চক্র। এলাকাবাসিও না জেনে গরুর মাংসের দামে ঘোড়ার মাংস কিনে খাচ্ছিলেন মজা করে। কিন্তু মঙ্গলবার (১৬মার্চ) ঘোড়া জবাই করার সময় স্থানীয়রা দেখে ফেলায় বাধে বিপত্তি। তা-ও আবার গর্ভবর্তী ঘোড়া জবাই ! একপর্যায়ে এলাকাবাসির ধাওয়া খেয়ে জবাইকৃত ঘোড়া ও ঘোড়াটির পেট থেকে বের হওয়া মৃত শাবক ফেলে পালিয়ে যায় কসাই।

আজ ভোরে হরিপুর উপজেলার বটতলী বাজারের পাশে ঘটনাটি ঘটে ।

প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আধারে ঘোড়া জবাই করে ওই মাংস সকালে বাজারে নিয়ে গরুর মাংস বলে বিক্রি করতো। কয়েকদিন আগে পার্শ্ববর্তী এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দি দুটি ঘোড়ার চামড়া ও মাথা উদ্ধার হলে সন্দেহ হয় এলাকাবাসির।

ভোরবেলা উপজেলার সদর ইউনিয়নের বটতলী বাজারের পাশে ঘোড়া জবাই করার সময় ওৎ পেতে থাকা লোকজন দেখে ফেলে। একপর্যায়ে ধাওয়া দিলে জবাই করা ঘোড়ার মাংস রেখে কসাই পালিয়ে যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহায়তায় ঘোড়ার মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে। কে বা কাহারা এমন কাজ করেছে তা এখনো জানা যায়নি এবং কেউ থানায় লিখিত অভিযোগও করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে পালিত

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সংরক্ষনের জন্য হিমাগার স্থাপনের দাবী লিচু চাষীদের এবারেও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের হরিপুর রাজবাড়িটি সংস্কার হচ্ছে !

বীরগঞ্জে একটি ভেড়ার খামারে একদল কুকুরের হামলায় সাতটি ভেড়ার মৃত্যু হয়েছে

পীরগঞ্জে অন্তঃ উপজলো ক্রকিটে র্টুনামন্টেরে ফাইনাল খলো অনুষ্ঠতি

রাণীশংকৈলে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর শাখার সভাপতি আনোযার সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

খানসামায় কয়েলের আগুনে পুড়লো গবাদিপশুসহ ঘর

বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন