Tuesday , 18 March 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
অভিযানে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক জয়ন্ত কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। এখানে আসা রোগীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বোদা পৌর এলাকায় সড়ক বাতির উদ্বোধন

দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তি করায় বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

সফল নারী উদ্যোক্তা আরিফার সফলতার গল্প

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

বার্সার মাঠে দাপুটে জয় রিয়ালের,অনুজ্বল মেসি