Friday , 28 March 2025 | [bangla_date]

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

দিনাজপুরে জুলাই-আগস্টের শহিদ পরিবারের সদস্যদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুই দিনব্যাপি বিতরণ কার্যক্রমের প্রথম দিন দিনাজপুর জেলার ৪জন শহীদ পরিবারের সদস্যের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলায় উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক হাবিপ্রবির প্রফেসর ড. মো. আবু হাসান ও কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রফেসর ড. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. কুতুবউদ্দিন ও প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ।
উপহারসামগ্রিপ্রাপ্ত শহিদ পরিবার হলো দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ীর শহিদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার ও
ছেলে শারাফ, বিরল উপজেলার করলা মাদববাটি গ্রামের
শহিদ মোঃ মাসুম রেজা’র পিতা মোঃ মিজানুর রহমান, বোন মাসুদা ও মাহিমা এবং দাদা-দাদি,
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বিদুরশাই গ্রামের শহিদ রবিউল ইসলাম রাহুলের পিতা মোঃ মোসলেম উদ্দিন, মাতা মোছাঃ ফরিদা বেগম ও দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর এলাকার শহিদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন এবং মাতা শিখা বনিক।
এছাড়া মঙ্গলবার পার্বতীপুর উপজেলার শহিদ শিমুল, বীরগঞ্জের শহিদ আল আমিন ইসলাম ও চিরিরবন্দরের শহিদ সুমন পাটোয়ারীর পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রি বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আধুনিক ভূমি ব্যব¯’াপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

শাস্তির মুখে ঠাকুরগাঁও বিএনপির আরও ৪ নেতা

কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন

বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণা, দুই নারী গ্রেপ্তার

আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ঠাকুরগাঁওয়ে লাউথুতি এস, সি, উচ্চ বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষকের রুমে তালা দিয়েছে অভিভাবকেরা !

বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল -রমেশ চন্দ্র সেন

অটো ভ্যান বিক্রি করে ছেলের কোচিং করানো বাবাকে নতুন ভ্যান কিনে দিলেন পঞ্চগড় ডিসি

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত