Wednesday , 19 March 2025 | [bangla_date]

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরে মূল্য বেশি রাখাসহ নানা অপরাধে চারজন চাল ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার শহরের বাহাদুর বাজার, পাইকারি চাল হাট ও পুলহাটে এই অভিযান চালানো হয়।
যৌথ অভিযানে বাহাদুর বাজারের সুফি রাইস এজেন্সি, দুই ভাই রাইস এজেন্সি ও লিয়াকত ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়। এ সময় সুফি রাইস এজেন্সি ও দুই ভাই রাইস এজেন্সির কাগজপত্র ও ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় দুই হাজার টাকা করে এবং লিয়াকত ট্রেডার্সের ক্রয়মূল্য থেকে প্রতি কেজিতে পাঁচ টাকা বেশি করে চাল বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যেন প্রতি কেজি চালের দাম দুই থেকে সর্বোচ্চ তিন টাকার বেশি লাভ না করেন।
এদিকে দিনাজপুর সদরের পুলহাট জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে উৎপাদিত চালের বস্তার গায়ে নির্ধারিত মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর মাহফুজ আল আসাদ অভিযানের অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

ইউনিয়ন পরিষদের ১১তারিখের ভোট স্থগিত

রাণীশংকৈলে ১২ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের গণসংযোগ

১৩ ডিসেম্বর বিরলের বহলা ট্রাজেডী দিবস হত্যা করা হয় ৩৯ জন নিরীহ মানুষকে

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক রোববার

তেঁতুলিয়ায় ভিক্ষুকমুক্ত পুনর্বাসনকল্পে গরু বিতরণ

আমদানি বন্ধ, দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম ৩-৪ টাকা বেড়েছে