Sunday , 16 March 2025 | [bangla_date]

দিনাজপুর জেলা আইনজীবী ফ্যাসিস্টমুক্ত করার দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ফ্যাসিস্ট আইনজীবী হটাও-আইনজীবী সমিতি বাঁচাও” এই শ্লোগানে জেলা আইনজীবী সমিতি ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টদের দোসরমুক্ত করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, চলতি মাসের ৩ তারিখ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার ১০টি এজেন্ডার মধ্যে ৩টি এজেন্ডা আলোচনা করা হয়, আর বাকী ৭টি এজেন্ডা কোন প্রকার আলোচনা করা হয়নি। ওই সাধারণ সভার কোন প্রকার
লিখিত রেজুলেশনও লিপিবদ্ধ করা হয়নি। সমাবেশ থেকে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দর্নীতিবাজদের দুর্নীতির বিচারের দাবি জানানো হয়।
পাশাপাশি আওয়ামী সরকারের দোসর তৎকালিন হুইপ ইকবালুর রহিমের দোসরদের আসন্ন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানান বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়াবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সভাপতি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, কবির বিন গোলাম চার্লি, মোঃ খয়রাত আলী, মোঃ এমাম আলী প্রমূখ। মনববন্ধন ও সমাবেশে আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

নারীও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষায় রাণীশংকৈলে গণশুনানি

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ

বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা পিনাক চৌধুরী

রানীশংকৈল জাতীয় পাটির দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালের ২শতাধিক শিশু রোগীর মাঝে ফুল-ফল বিতরণ

রাণীশংকৈলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকের ভিড়