Sunday , 2 March 2025 | [bangla_date]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক, গ্রেফতার ৫

পঞ্চগড়ে শনিবার (১ মার্চ) রাতভর চলে ডাকাত আতঙ্ক। পুলিশের একাধিক টিমের সাথে স্থানীয়রাও রাতভর পাহাড়া দেন নিজ নিজ এলাকা। তেঁতুলিয়ায় ঘটে ডাকাতির ঘটনাও। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাতচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এখনো চলছে পুলিশের অভিযান।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার ফকিরপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর রহমান (৪০), পালানো শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৮)।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১ টায় তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর এলাকার স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে ডাকাতচক্রের ৮ থেকে ১০ জন। এক সময় ওই স্কুল শিক্ষক ও তার স্ত্রীকে বেধে রেখে মারধর করা হয়। পরে বাড়িতে থাকা ৩৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। এ সময় টের পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাতরা। এই খবর মুহুর্তেই ছড়িয়ে যায় পুরো জেলায়। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। ডাকাত ধরতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাতভর অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক টিম। পুলিশের সাথে স্থানীয় মানুষরাও লাঠিশোঠা নিয়ে পাহাড়া দেয়।

গতকাল রোববার সকালে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডাকাতচক্রের ওই ৫ সদস্যকে আটক করে পুলিশ।

স্কুল শিক্ষক বেলায়েত হোসেন বলেন, আমার বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আমাদের ঘরের দরজা ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশিয় অস্ত্র ছিলো। পরে তারা আমাদের হাত পেছনে বেধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। আমার স্ত্রীর কান ও হাত থেকে স্বর্ণালঙ্কার খুলে নেয়। সব মিলিয়ে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিলো। পাশের ঘরে আমার মেয়ে ছিলো। ওই ঘরের দরজা খুলতে পারেনি। আমার মেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের ফোনে জানিয়ে দিলে তারা এগিয়ে আসে। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। তারা পিকআপ নিয়ে এসেছিল। তাদের কারো মুখে কালো কাপড় ছিলো না। এখনো আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ডাকাতচক্রের ৫ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনো আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

আসমত উল্লা সভাপতি ও সপিয়ারকে সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার নতুন কমিটি

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে  অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ- সম্পাদক রুমী

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত