Monday , 24 March 2025 | [bangla_date]

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

নবাবগঞ্জ(দিনাজপুর)\পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের প্রসিদ্ধ পর্বতারোহণ ক্লাব ‘বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব’ এর সদস্য। তিনি ২০১৪ সালে ভারতের উত্তরকাশীতে অবস্থিত ভারতের সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০১৮সালে একই প্রতিষ্ঠান থেকে পর্বতারোহণের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
নবাবগঞ্জ উপজেলা অতিক্রম করার সময় শনিবার দুপুর ২টা ইকরামুল হাসান শাকিল বলেন, যুব সমাজের মধ্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, কার্বন নির্গমন হ্রাস, ও পরিবেশবান্ধব জীবনযাত্রার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, আগামী ২৭ তারিখে বাংলাদেশের শেষ বর্ডার বাংলাবান্ধায় পৌছাবেন ২৮ তারিখে ভারত হয়ে নেপালে যাবেন মোট ১৩৫০ কিঃ মিঃ এই দির্ঘ্য পথ ৯০ দিনে পাড়ি দিবেন বলে জানান। পর্বত জয়ী ও লেখক হিসেবে সুপরিচিত ইকরামুল হাসান শাকিল এবার তার জীবনের সবচেয়ে বড় অভিযান, সী টু সামিট শুরু করেছেন। এই অভিযান তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। এই দীর্ঘ যাত্রায় শাকিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, কার্বন নির্গমন হ্রাস, ও পরিবেশবান্ধব জীবনযাত্রার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন। আমরা টাইটেল স্পনসর হিসেবে শাকিলের এই অসাধারণ উদ্যোগের পাশে আছি। তার এই অনুপ্রেরণামূলক যাত্রা, মানুষ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য কাজ করার আগ্রহ জাগাবে বলে মনে করেন শাকিল।
উল্লেখযোগ্য অভিযান: ২০১৩: কোলকাতা থেকে ঢাকা সলো ট্রেকিং। ২০১৫: মাউন্ট কেয়াজো-রি (সামিট, ২০ হাজার ২৯৫ ফুট), নেপাল। ২০১৭: লারকে পিক (২০ হাজার ৫০২ ফুট), নেপাল। ২০১৭: মানাসলু সার্কিট ও লারকে পাস অতিক্রম (১৬ হাজার ৭৫২ ফুট), নেপাল। ২০১৮: দ্রৌপদি-কা-ডান্ডা-২ (সামিট, ১৮ হাজার ৭১১ ফুট), ভারত। ২০১৯: হিমলুং হিমাল (সামিট, ২৩ হাজার ৩৮০ ফুট), নেপাল।
এই অনন্য যাত্রায় তিনি বাংলাদেশের কক্সবাজার ইনানী সী বিচ থেকে হেঁটে নেপালের মাউন্ট এভারেস্টের চূড়া ৯০ দিনে জয়ের চেষ্টা করবেন। একজন অভিজ্ঞ পর্বতারোহী ও লেখক হিসেবে এটি হবে তার জীবনের অন্যতম চ্যালেঞ্জ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সূধীজনের আয়োজনে বিশাল সূধী সমাবেশ

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

বিরামপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ

বোদায় গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিস রোগের প্রাদুর্ভাব

বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন