Monday , 24 March 2025 | [bangla_date]

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে।
রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাসিম হোসেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, কাম টু সেভ (সিটিএস) এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত কুমার দাস, জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১৩টি হুইল চেয়ার ও দুইটি ট্রাই সাইকেল বিনামূল্যে বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে শিক্ষক দিবস-২০২২ পালিত

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের আরেক নাতি

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন বীরগঞ্জের শাহীনুর ইসলাম

দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলগেটের ব্যারিয়ার ভাঙা,ঝুঁকিতে চলাচল

পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চোরাকারবারী ইয়াবাসহ গ্রেফতার

বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ