Monday , 10 March 2025 | [bangla_date]

বিরলে ইট ভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ১ টি ইটভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে এবং অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বিরলের বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মেসার্স এনএসবি ইট ভাটার প্রোপাইটর মোঃ নজিবদ্দীনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ এর ১৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন। অর্থদন্ড নগদ আদায় সাপেক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীরা সাথে সাথে পানি দিয়ে ভাটায় ইট প্রস্তুতের আগুন নেভান। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পদত্যাগ করল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে -ঠাকুরগাঁও- ২ আসনে

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার

দিনাজপুরে কর্মশালায় জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান আর্থিক স্বাক্ষরতা সম্প্রসারিত হলে টেকসই হবে অর্থনীতি ব্যবস্থা

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ

বোদায় ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন, ২ শিশুসহ ৬ জন গুরুত্বর আহত

পার্বতীপুর পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করেন

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক