Friday , 21 March 2025 | [bangla_date]

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিরল উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহদেম বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম, উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার কৃষিবিদ বরকতুল্ল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, এ মৌসুমে মুগডাল আবাদ করার জন্য ৩০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ৫ কেজি, রাসায়নিক সার পটাশ ৫ কেজি এবং ডেব ১০ কেজি জনপ্রতি কৃষকের মাঝে বিতরন করা হয়। আউশ ধান আবাদের জন্য ৭০০ জন কৃষককে নির্ধারন করা হয়েছে। জন প্রতি কৃষককে ধান বীজ ৫ কেজি, রাসানিক সার পটাশ ১০ কেজি এবং ডেব ১০ কেজি করে বিতরন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা মহামারিতে বিএনপি অসহায় মানুষের পাশে না এসে টেলিভিশন ও সংবাদপত্রের সাথে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুকুর থেকে নিহত সাধন চন্দ্রের মরদেহ উদ্ধারের পর আজ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

বোচাগঞ্জে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দু’জন নিহত

বীরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্থার

বীরগঞ্জে ২ মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

হরিপুরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু