Friday , 7 March 2025 | [bangla_date]

বিরলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে গুরুত্বর আহত হয়েছে । এঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। আহত মা ছেলে উপজেলার সদর ইউপি’র দরবারপুর (পিপল্যা) গ্রামের মৃত মানিক শাহ্ এর স্ত্রী বিলকিস বেগম (৫৮) ও ছেলে সুমন রানা (২৫)।
জানাগেছে, উপজেলার সদর ইউপি’র দরবারপুর (পিপল্যা) গ্রামের মানিক শাহ্ জীবিত থাকা অবস্থায় একই উপজেলার জেএল নং ১৩৭ পিপল্যা মৌজার ৮৮৩ নং খতিয়ান ভূক্ত ২৩১৬ নং দাগের ৪৮ শতক জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত আম ও লিচু গাছ রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে মারা যান। তার মৃত্যুর পর তার স্ত্রী, সন্তানেরা উক্ত সম্পত্তি ওয়ারিশ হিসাবে প্রাপ্ত হয়ে ভোগ দোখল করে আসছিল ।
থানায় অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ ফেব্রæয়ারি দুপুর ১ টার সময় উপজেলার মহেশপুর গ্রামের মোঃ আজিজুর রহমান এর ছেলে প্রতিপক্ষ হেলাল হোসেন (২৮), দরবারপুর গ্রামের মোঃ মকছেদ আলী এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৯), কোতয়ালী থানার উত্তর বালুবাড়ী এলাকার মাহফুজ উল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫) সহ আরো ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যাক্তি উক্ত সম্পত্তির উপরে থাকা ২৫ টি মুকুল ধরা চারা আম গাছ ও ২৫টি মুকুল ধরা লিচু গাছ কেটে ফেলে আনুমানিক চার লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
এতেও তারা খ্যান্ত হয় নাই। তারা আবার গত ৫ মার্চ ২০২৫ বুধবার দুপুর ১২ টায় আমাদের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে আমি এবং আমার মা সংবাদ পেয়ে দ্রত ওই জমিতে যাই। এসময় বিবাদীগণ আমাদের উপর হামলা ও মারপিট করে গুরুত্বর জখম করে। আমাদের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে।
অভিযোগের বাদী সুমন রানা জানান, আমার মা গুরুত্বর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আমি বিরল থানায় পৃথক দু’টি অভিযোগ দাখিল করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পলাতক থাকা হত্যা মামলার আসামী গ্রেফতার

সেতাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হরিপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে  নিয়ে গেছে দুর্বৃত্তরা

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভ‚গর্ভে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু