Saturday , 1 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। শুক্রবার রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল, ২ প্যাকেট শুকনো খাবার ও ৬ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সেইসাথে ঘর নির্মাণের জন্য দ্রুত প্রত্যেক পরিবারকে দুইবান ঢেউটিন ও জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু তার ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেন এবং সাতোর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন রাজা তিনিও শাড়ীর লুঙ্গীসহ নিত্যপ্রয়োজনী পণ্য বিতরণ করেছেন।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৫ পরিবারের যাবতীয় সরঞ্জাম, নগদ টাকা সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

সরকার পরিবর্তন হবে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যকোন প্রক্রিয়ায় নয় ———- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুরে জুলাই বিপ্লবের গল্প লিখনের আয়োজন বসুন্ধরা শুভসংঘের

“হরিপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য” পর্ব(২) -অধ্যাপক করিমুল হক

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো উরস মাহফিল

হরিপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌ প্রতিমন্ত্রী

হরিপুরের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন দেশসেরা