Tuesday , 11 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে ইউএনও তানভীর আহমেদের যোগদান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: তানভীর আহমেদ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। (১১ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় তিনি বীরগঞ্জে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকারের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউ.এন.ও মোঃ তানভীর আহমেদ ৩৫’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে কক্সবাজারে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার হালুয়াহাট উপজেলার সহকারী কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর কুড়িগ্রাম জেলার চক রাজীবপুরে ইউএনও কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আহমেদ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী জামালপুর জেলা শহরে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমেরিকান সৈন্য নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

বিরলে এমকেপি সংস্থার মাসিক সভা

সাপাহারে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস রোপা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে মাঠ দিবস।

সুবিধাবঞ্চিত ১৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

তিরিশ হাজার ফুট উচ্চতায় কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান নারী

বীরগঞ্জ শালবনে জীবপ্রাণীদের রক্ষায় ৩৭ প্রজাতির ১৮ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ