Wednesday , 19 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণা, দুই নারী গ্রেপ্তার

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণার অভিযোগে জনতা কর্তৃক দুই নারীকে পুলিশে সোপর্দ। মঙ্গলবার বিকেলে পৌরশহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে মনোয়ারা বেগম ও রাবেয়া খাতুন নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুর কোতোয়ালি থানার রাজবাড়ী তাসলিপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী মোছঃ মনোয়ারা বেগম ও কালিতলা নিউ মার্কেট এলাকার
মোতাহার ইসলামের স্ত্রী মোছাঃ
রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানান,গতকাল মঙ্গলবার বিকেলে প্রতারক চক্রের একটি গ্রুপে নারীসহ আরও কয়েকজন সদস্যের সংঘবদ্ধ চক্রটি ঈদকে ঘিরে পৌরশহরের বিভিন্ন শপিং মহল, জুয়েলারি দোকান ও গার্মেন্টস এর দোকানে গিয়ে প্রতারণার মাধ্যমে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ তাদের আটক করেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল গফুর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাদের গ্রুপের দুজন নারী সদস্য প্রথমে একটি দোকানে যান। তারা ঠাকুরগাঁও জেলা শহরসহ বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কৌশলে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মালামালসহ আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের চুরির মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভোমরাদহ ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মজিদ

পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ শুরু

দিনাজপুর মেডিকেল সুবিধাবঞ্চিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিকভাবে শনাক্তকরণ ও সাইন্টিফিক সেমিনার

জেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীকে রাণীশংকৈল কৃষি কর্মকর্তা কর্তৃক সংবর্ধনা

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নায়কেরা কি ধোয়া তুলসিপাতা?

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বীরগঞ্জে আজমল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান

পীরগঞ্জে মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প