Thursday , 13 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ২০২৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
প্রস্তুতি সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা পালনে জাতীয় পতাকা উত্তোলন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধামহ সময়ে ধর্মীয় উপাসানালয়ে দোয়া আয়োজন,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোকসজ্জাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন,বীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর ,বীর মুক্তিযোদ্ধা মো: কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার, সাধারণ সম্পাদক মো:নমিরুল ইসলাম চৌধুরী সেনা,বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির কারী মো. আজিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস,সহ বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা,জনপ্রতিনিধি,উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন সুধিজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তিন বছরে চারটি নীলগাই মিললেও একটিও বাঁচেনি!

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

বীরগঞ্জের হাটবাজারে পাকা তাল বিক্রির ধুম, তবে দাম বেশি

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুন শিক্ষাবোর্ডে এইচএসসি ফলাফলে এবার ১৬টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

পঞ্চগড়ের বোদায় ভেজাল সয়াবিন তেল তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১

বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে——হুইপ ইকবালুর রহিম

বর্তমান সরকারের আমলে কারো কোনো ষড়যন্ত্রই সফল হবে না ..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন- আলতাফুর সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত