Saturday , 22 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
“বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) বিকেল ৫ টায়
পৌরশহরের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা যুব বিভাগ এর আয়োজনে উপজেলার শুরা ও কর্মপরিষদের সদস্য এবং যুব বিভাগের বিভাগীয় সেক্রেটারি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল)আসনে জামায়াত সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা ও কর্ম পররিষদের সদস্য এবং দিনাজপুর জেলা তারবিয়াত সেক্রেটারি রবিউল ইসলাম, শুরা ও কর্ম পররিষদের সদস্য এবং জেলা অফিস সেক্রেটারি মাওলানা সহিদুল ইসলাম খোকন,কর্মপরিষদের সদস্য ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: কে এম দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: হামিদুর রহমান।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি আমিনুল ইসলাম ও সহ সেক্রেটারি রেজাউল ইসলাম রিজু।
এসময় যুব বিভাগের সদস্য ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে

পীরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

হরিপুরে বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে ১০ দিনেও সন্ধান মিলে নিখোজ শিক্ষক জাহাঙ্গীর আলমের