Saturday , 22 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাকের ধা’ক্কায় মোটরসাইকেলের আরোহী নি’হত,আ’হত -১

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একজন গুজরত আহত।

শনিবার (২২ মার্চ -২০২৫) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাহুল পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার ডিম বিক্রেতা হাশেম আলীর ছেলে। এঘনায় নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষত্র গ্রামের পল্লী চিকিৎসক নির্মূল রায়ের ছেলে রবি (১৮) গুজরত আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বীরগঞ্জ থানার এসআই আবু রায়হান ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাবলুহাট থেকে মোটরসাইকেলযোগে বীরগঞ্জ পৌরশহরে ফিরার পথে হাসপাতাল সংলগ্ন এলাকায় দ্রুতগামী অজ্ঞাত
ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় রাহুল ঘটনাস্থলে নিহত হয়।

দিনাজপুরের দশমাইল হাইওয়ের থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মোটরসাইকেলযোগে বীরগঞ্জ উপজেলা সদরে ফিরার পথে রাহুল নামের একজন নিহত হয়েছে। আঘাত ট্রাক চিহ্ন করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-২, আহত-৩জন

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু !

শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দির উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন চেম্বারের পরিচালক

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব