Saturday , 15 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বীরগঞ্জ উপজেলার বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মার্চ) ১২ই রমজানে উপজেলার শতগ্রাম ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ হান্নান সরকারের মিল চাটালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিনাজপুর ১ আসনের ধানের কিসের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু। তিনি বলেন, বিএনপির কোনো সদস্য বা নেতা কোন প্রকার মারামারি ,চাঁদাবাজি ও দখলবাজি করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রহিম প্রধান ,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কবিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল হাবিব দুলাল, জেলা যুবদলের অন্যতম সদস্য জনাব মোঃ আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক মোঃ সুজন আলীসহ শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

বীরগঞ্জ জাতীয় উদ্যান মাকড়াই শালবনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিজয়ের ৪৯ তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বীরগঞ্জ সেনা সদস্য ছেলেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ । মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকান্ডে ৪ জনের নামে মামলা, আটক- ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

বোদায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত