Sunday , 23 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বিকাশ ঘোষ, ‎বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি ভিজিএফ এর চাল নিতে গিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান এছাদ্দিন আলী(৮০) নামে এক বৃদ্ধ। তিনি ঐ ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে বলে ইউনিয়নের
‎সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন জানিয়েছেন। “দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া শুরু হয়। বৃদ্ধা এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হলে স্থানীয়রা ভ্যানে উঠিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
‎বৃদ্ধের মৃত্যুর বিষয়ে জানতে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, “বিষয়টি দুঃখজনক। তিনি আরোও জানান,
‎“খবর পাওয়ার পর মৃত এছাদ্দিন আলীর বাড়িতে যাই। এছাড়া তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শিক্ষক আনিছুর রহমান

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসানের জামিন মঞ্জুর

মটরসাইকেলের সিটের নিচে ও ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার

কাহারোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফল কৃষকেরা

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে  সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে -রমেশ চন্দ্র সেন