Friday , 28 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু
‎দিনাজপুরের বীরগঞ্জে (৭) বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে ‘আত্মহত্যা’ করেছেন মা -মেয়ে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার দূলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায়(৩৫) ও তার মেয়ে তনি রানী রায় (৭)।

মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোন কাজকর্ম না করে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত, সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক হোসেন জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী ও তার মেয়ে তনি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। পরে তার মা ববিতা রানী রায়ের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মৃত্যু কারণ জানা যায়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে এটা আমার জেনেছি। কিন্তু কি কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা এখনো জানতে পারিনি। সঠিক ঘটনা উদঘাটনের তদন্ত করা হবে, নিহতদের -মেয়ের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

পীরগঞ্জে ফেন’সিডিল সহ মোটরসাইকেল আ’টক করেছে বিজিবি

পীরগঞ্জে প্রধান শিক্ষকের দূনীতির বিচার দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সেতাবগঞ্জ চিনিকলে প্রতিবাদি ফটক সভা

এবার শেখ হাসিনাসহ ৮৪ জনের  নামে দিনাজপুরে হত্যাচেষ্টা মামলা

এবার শেখ হাসিনাসহ ৮৪ জনের নামে দিনাজপুরে হত্যাচেষ্টা মামলা

বীরগঞ্জ সাতোর ইউপি নির্বাচনে প্রচার- প্রচারণায় এগিয়ে টংকনাথ রায়

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার