Sunday , 30 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিলারা বেগম (৫৬) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দিলারা ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। এঘটনায় থানা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম রহস্য উদঘাটনে কাজ করছে। থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের শযনকক্ষে দিলারা বেগমের গলায় ধারালো অস্ত্রের ও মাথায় ইটের একাধিক আঘাত চিহ্ন পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান,দিলারা বেগম পল্লী দারিদ্র্য বিমোচনে চাকরি করতেন। ৬/৭ বছর পূর্বে তিনি অবসরে যান এবং সে ওই ঘরে একাই বসবাস করতো। তার চাকরির জীবনের পেনশনের ২০/২৫ লাখ টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কোনো সন্তান নেই। একটি পালিত মেয়ে রয়েছে।

পালিত মেয়ে আভা বলেন,সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে দেখি মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।

বীরগঞ্জ থানার পুলিশ আব্দুল গফুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

বীরগঞ্জে স্মৃতি সৌধ পরির্দশনে এমপি গোপাল

ঘোড়াঘাটে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে পড়ে খামারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গরু পেয়ে আনন্দে অশ্রুসিক্ত মনোয়ারা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা