Monday , 10 March 2025 | [bangla_date]

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার অগ্নি নির্বাপণ মহড়া ও ডিসপ্লে প্রদর্শণীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৫ উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় সেতাবগঞ্জ আইডিয়াল স্কুল মাঠে অগ্নি নির্বাপণ মহড়া ও ডিসপ্লে প্রদর্শণ করেন সেতাবগঞ্জ ফায়ার ষ্টেশন এর সদস্যবৃন্দ। অগ্নি নির্বাপণ মহড়া শেষে উক্ত বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সেতাবগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, আইসিটি অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মোঃ সলায়মান শাহীন, মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা বলেন, দুর্যোগ হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীতে কি করব এর থেকে দুর্যোগ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বন্যা, অগ্নিকান্ড, ভূমিকম্প এর মত প্রাকৃতিক দুর্যোগগুলো প্রায়শ হয়ে থাকে। এগুলো সমপর্কে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব আজকের মহড়ার এটাই মুল উদ্দেশ্য ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

জনগনের দূর্ভোগ রাণীশংকৈলে বিল বকেয়া থাকায় ইউপি’র বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

আটোয়ারীতে এনজিও টিএমএসএস এর কিস্তির চাপে ঋণ গ্রহীতার বিষপান

চিনিকলকে বাঁচাতে ঘুরে দাড়াতে না পারলে চেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না –শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাকিয়া সুলতানা

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল