Sunday , 23 March 2025 | [bangla_date]

বোচাগঞ্জে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার সুইজারল্যান্ডের সহযোগিতায় ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে বে-সরকারী প্রতিষ্ঠান “আস্থা” নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা করেছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “আস্থা” প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ নাফিসা সাদাফ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার এস আই মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মোছাঃ পারভীন আক্তার, বোচাগঞ্জ আস্থা যুব ফোরাম এর আহবায়ক আপন চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল হক ও মোছাঃ তামান্না বক্তব্য রাখেন। এ প্রকল্পের মুল উদ্দেশ্য হচ্ছে, অন্যায়. অবিচার, নাশকতা, কিংবা সমাজের ক্ষতি সাধন হতে পারে এমন কোন আশংকা দেখা দিলে “আস্থা” প্রকল্পের সদস্য তথা যুবকরা মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনকে অবহিত করার মাধ্যমে তাদের সাথে সমন্বয় করে সমাজের অন্যায় অবিচার ও সহিংসতা রোধে কাজ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

পীরগঞ্জে সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত

আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে -সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ

কাহারোলে জামায়াতেইসলামীওলামাবিভাগেরআলোচনাসভাঅনুষ্ঠিত

বাংলাদেশের মায়া কাটিয়ে ৪০ বছর পর মাতৃভূমিতে ফিরলেন নেপালী নাগরিক

পীরগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় পদ্মা সেতু

রাণীশংকৈলে বীর নির্বাসের উদ্বোধন