Saturday , 1 March 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার দিবাগত ভোর রাতে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। থানা সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার এর নিদের্শে এস.আই মহুবার রহমান ও এ.এস.আই মোঃ কাওছার এর নেতৃত্বে সঙ্গীয় ফের্সিসহ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের বসবাসকারী মৃত- আনছার আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম এর পুকুর হতে পরিত্যাক্ত অবস্থায় স্থানীয় জনগণের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করার পর জব্দ তালিকা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার বলেন, ধারনা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এখন পর্যন্ত মূর্তিটি পরীক্ষা করা হয়নি তবে বিশেজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপি’র শোক ও স্মৃতিচারণ সভা

দিনাজপুরে শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকা-টা ম-র-দে-হ

হাবিপ্রবিতে “3 Days Writing Skills Workshop on Write It Right” শীর্ষক কর্মশালা

পুলিশ কর্মকর্তা কাইয়ুমের উদ্যোগে খানসামায় ৫৫০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

খানসামায় ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা