Wednesday , 19 March 2025 | [bangla_date]

বোদা পৌর এলাকায় সড়ক বাতির উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম ভাসাইনগর এলাকায় সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়ক বাতির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক,পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ। উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ আরিফুর রহমান আরিফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ. পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, বোদা পৌরসভার প্রকৌশলী দিপঙ্কর অধিকারী, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতার হোসেন হাসান, আব্দুল মান্নান, সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপির অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ সুইচ টিপে সড়ক বাতির উদ্বোধন করেন। পৌরবাসীর চলাচলের সুবিধার্থে, বোদা পৌরসভার অর্থায়নে ২ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে ওই এলাকায় রাস্তার পাশে ২০টি সড়ক বাতি স্থাপন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের- নব-নির্বাচিত এমপি মোঃ মনজুরুল ইসলাম

লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণকালে চেম্বারের সাবেক সভাপতি

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে ——বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে এক মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

হরিপুর সড়কে ধানমাড়াই, খড় না শুকানোর জন্য মাইকিং করলেন-ইউএনও

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

রাস্তার ধারে পতিত জমিতে কৃষকের পেঁপে চাষ