Saturday , 5 April 2025 | [bangla_date]

কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩এপ্রিল’২৫) সকাল ১০টার সময় উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দিনাজপুর ট্রাস্ট ট্যুর এন্ড ট্রাভেলস ৩ উইকেটে রাজশাহী ড্রাগ এগ্রোকে পরাজিত করে দিনাজপুর ট্রাস্ট ট্যুর এন্ড ট্রাভেলস চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে সন্ধ্যায় এক আলোচনা সভা ও ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা বিতরণের লক্ষ্যে এক আলোচনা সভা ডাবোর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ( সাময়িক স্থগিতকৃত) মোঃ বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ডাবোর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে রাতে জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে পূজা মন্ডপ পরিদর্শনে অ্যাডভোকেট টুলু

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন ফুল সরেন

রাণীশংকৈল রামরাই দিঘী বিনোদন পার্কের উদ্ধোধন

রাণীশংকৈলে প্রশাসনিক কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল