Thursday , 17 April 2025 | [bangla_date]

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে  দুদকের অভিযান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে ৩৫ হাজার ৫০০ টাকা উদ্ধার ও অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুর ১২টায় চিরিরবন্দর সাব-রেজিষ্ট্রি অফিসে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক ইসমাইল হোসেন ও খাইরুল ইসলামের যৌথ অভিযান চালান। এসময় অফিস সহকারি দুলাল রায়ের নিকট ২৪ হাজার টাকা ও লুৎফর রহমানের নিকট ১১হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়। এসময় উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি দুলাল রায়কে সাময়িক বরখাস্ত ও আরেক কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
কয়েকজন জমি ক্রেতা-বিক্রেতা এবং নকল গ্রহিতা গ্রাহক জানান, সাব-রেজিষ্ট্রি অফিসে সাব-রেজিষ্ট্রার মেহেদী হাসান যোগদান করার পর থেকেই কয়েকজন দলিল লেখক, কয়েকজন নকল নবিশ, দলিল রেজিষ্ট্রিসহ নকল দলিল উত্তোলনে বিভিন্ন ফি’ এর নামে সরকারি বিধি অমান্য করে অতিরিক্ত টাকা গ্রহণ শুরু করেন। দলিল প্রতি সর্বনিন্ম ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা নেয়া চালু করেন। ফলে জমি ক্রেতা-বিক্রেতার মধ্যে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। এবিষয়ে দিনাজপুর দুর্নীতি দমন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ওই অফিসে নজর রাখতে শুরু করেন। অবশেষে দুদক অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার মেহেদি হাসানের সাথে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে মাঝারী তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

গৃহবধুর আত্মহত্যা

খানসামায় ইউপি সদস্যসহ ৮ জুয়ারু গ্রেফতার

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

পঞ্চগড়ে বিশিষ্ট সমাজসেবী সমে আলী চেয়ারম্যান মারা গেছেন

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে