Friday , 18 April 2025 | [bangla_date]

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও অসুস্থ শ্রমিকদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের সুইহারীস্থ জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি।
অনুষ্ঠানে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সহসভাপতি মোহাম্মদ তুইয়ব আলী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রহিদুল ইসলাম রেজু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সম্রাট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লিটন, শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য মিলন হাওলাদার, আনোয়ার হোসেন, র্টিু, মুন্নাসহ অন্যান্য সদস্য ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুদান বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি বলেন, শ্রমিকদের নিকট থেকে আদায়কৃত চাঁদার টাকা হতে এই অনুদান দেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে আরো সহযোগিতা করতে পারি এ জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ২৬ জন শ্রমিকের পরিবারের সদস্যকে অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে ৫০ হাজার করে ২৪ জনকে, ২৫ হাজার করে দুই জনকে সর্বমোট সাড়ে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দোকানপাট খুলেছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

বীরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ

পঞ্চগড়ে বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি আটক এক

সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

রানীশংকৈলের গায়ক ‘চক্রদেব’; উপহার পেলেন নতুন ভ্যান গাড়ি

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আত্ত-মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আজাহার আলী