Monday , 21 April 2025 | [bangla_date]

দিনাজপুরে জেলা জমঈয়তে আহলে হাদীস ও জেলা জমাঈয়ত শুব্বানে আহলে হাদীস এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

শনিবার দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে “আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের সিয়াম তথা রোজা এবং রাতের নামাজ ও নেক আমল সমূহকে কবুল ও মঞ্জুর করুন -আমিন” এই বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস ও দিনাজপুর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি শাইখ মুহাম্মদ আব্দুল জালীল বিন মুহাঃ শামসুল আলম আল মাদানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে আহলে হাদীস কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ লুৎফুল কবির বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস কমিটির সহ সভাপতি শাইখ মাওলানা আব্দুল মোমেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী শাইখ মুখতার হোসেন শেখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির যুগ্ম সেক্রেটারী মো: আব্দুর রহমান ইমরান। বিভিন্ন উপজেলা হতে আগত আহলে হাদীস কমিটির সদস্য বিরামপুর- আরিফুল ইসলাম, পাবর্তীপুর- মাওলানা রফিকুল ইসলাম, হাকিমপুর- মাওলানা মোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ- মাওলানা আব্দুল মোমেন, ঘোড়াঘাট- আইনুর রশিদ, চিরিরবন্দর- মাওলানা মমিনুল ইসলাম, বিরল- মাওলানা আলতাফ হোসেন ও দিনাজপুর সদরের মাওলানা আব্দুল ওয়াকিল। বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে অবিলম্বে প্রতিটি উপজেলায় প্রতি মাসে জেলা কমিটির নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে দাওয়াতী কাজের অগ্রগতি বৃদ্ধি করতে হবে। আমরা এই সভা থেকে ফিলিস্তিনবাসীর উপর ইজরাইল হামলার তীব্র ক্ষোভ- নিন্দাসহ প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া আহলে হাদীস মসজিদে হামলার প্রতিবাদ করছি। সেই সাথে হামলাকারীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভরনিয়া দাখিল মাদ্রাসার ৭ শিক্ষার্থী নিয়ে পাঠদান করেন —১৮ জন শিক্ষক কর্মচারী

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

লায়ন্স ক্লাবের ডায়াবেটিস ক্যাম্পে ক্লাব প্রেসিডেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস রোগী অনেক দিন বাঁচতে পারে

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট  এসোসিয়েশনের শুভ যাত্রা

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা

প্রধানমন্ত্রীর উপহার পেল পীরগঞ্জের পত্রিকা বিক্রয়কর্মীরা

দরজা ভেঙ্গে কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মনোনয়ন দাখিল

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নবাবগঞ্জে অবস্থিত বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

দিনাজপুরে বাস্কেটবল লীগ শুরু