Wednesday , 23 April 2025 | [bangla_date]

হাবিপ্রবির লাইব্রেরির তৃতীয় তলায় এসি স্থাপন কার্যক্রম উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) লাইব্রেরির শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তৃতীয় তলায় এয়ারকন্ডিশনার (এসি) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার উক্ত এসি স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো.শফিকুল ইসলাম সিকদার,ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির,প্রক্টর প্রফেসর ড.মো. শামসুজ্জোহা, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আহসানুল কবির, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কাজগুলো বড় কিছু নয়, এটা তোমাদের মৌলিক চাহিদা। আমরা সাধ্যমত তোমাদের বিভিন্ন দাবী প‚রণের জন্য কাজ করছি। একাডেমিক ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীদের অবশ্যই লাইব্রেরিমুখী হওয়া উচিত। সকলকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত সময় ব্যয় করার ফলে বা আসন ধরে রাখার কারণে অন্য সহপাঠীরা অধ্যয়নের সুযোগ থেকে বঞ্চিত না হয়। তোমরা লাইব্রেরিতে এসে পড়াশোনা করতেছো, এটা আমার অনেক ভালো লেগেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ্যতা ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাতকরা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান জরিমানা

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরন

রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র দেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব