Wednesday , 9 April 2025 | [bangla_date]

আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না —– বিএনপি নেতা পিনাক চৌধুরী

মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২-আসন হতে পূনরায় বিএনপির মনোয়ন প্রত্যাশী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না। আমাদেরকে জনগনের সেন্টিমেন্ট বুজতে হবে। জনগণের চিন্তা চেতনার সাথে আমাদেরকে খাপ খাইয়ে রাজনীতি করতে হবে। আওয়ামীলীগের মত দালালি করে, চাঁদাবাজি করে, ভূমি দখল করে, দূর্ণীতি করে ক্ষমতায় যাওয়া যাবে না। তাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে আমরা যেন কোন ভাবেই দূর্ণীতিকে প্রশ্রয় না দেই। আমরা যেন কোন ভাবেই চাঁদাবাজিকে প্রশ্রয় না দেই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা ধারণ করি তাহলে আওয়ামীলীগের মত ফ্যাসিবাদী চরিত্রের সাথে আমাদের মেলাতে পারবো না। গত ৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে সেতাবগঞ্জ বাজারের ছোট চৌ-রাস্তা মোড়ে সেতাবগঞ্জ পৌরবাসী আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক এজিএম মোঃ মাসুদুর রহমান খাঁন এর সভাপতিত্বে এবং বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় এছাড়াও সভায় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম, যুগ্ন সম্পাদক মোঃ বাবুল আকতার, বিএনপি নেতা যথাত্রমে মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান, মোঃ মামুনুর রশীদ, মোঃ রবিউল গণি, মোঃ আব্দুর রৌফ, সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইমরুল রেজা, মোঃ শাহ আলমগীর, মোঃ বেলাল হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ সফিজুল ইসলাম, মোঃ সাজু, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ মনোয়ারা বেগম, নার্গিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতির জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৬.৯ রেকর্ড তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

হরিপুরে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালমূখী শিশু-বয়স্করা বেড না থাকায় মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা

বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক —দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট-দূর্ভোগে পথচারীরা!

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২