Friday , 11 April 2025 | [bangla_date]

আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ আসন্ন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ শাহরিয়ার নজির। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,এনজিও প্রতিনিধি , ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কলিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা: হরিপুরে নিন্দা ও বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সভা মীরডাঙ্গী স্কুলে অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিরলে আগুনে পুড়ে বৃদ্ধ আহত। ব্যপক ক্ষয়ক্ষতি

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা মূলক সাইকেল র‌্যালি

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান