Tuesday , 8 April 2025 | [bangla_date]

কাহারোলে ইরি-বোরো ধানের জমিতে আগাছা পরিস্কার করছেন নারী কৃষি শ্রমিকেরা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে ইরি-বোরো ধানের জমিতে আগাছা পরিস্কার করছেন শ্রমিক ও ধান চাষিরা। দিনাজপুরের কাহারোল উপজেলায় ছয়টি ইউনিয়নে চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধানের জমিতে পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন বোরো চাষিরা। গতকাল সোমবার (৭এপ্রিল‘২৫) অত্র উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা গেছে, বোরে ধান চাষী ও নারী শ্রমিকেরা বোরো ধানের জমিতে দল বেঁধে আগাছা দমনের নিরানী দিচ্ছেন। মহিলা কৃষি শ্রমিক রঞ্জনা রানীর সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমান সময়ে ২শত টাকা হাজিরা দিয়ে ধান নিরানী দিচ্ছি ইরি-বোরো ক্ষেতে। অপরদিকে আরেক কৃষি শ্রমিক হেমবালা রানী রায় বলেছেন, ২শত টাকায় দিন হাজিরা দিয়ে সংসারের খরচ হয় না, বাড়িতে বসে না থেকে দিনমজুর দিয়ে যাহা পাই তাই দিয়ে সংসার কোন রকমে চালাতে হয় আমাকে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে অত্র উপজেলায় ৫ হাজার ৫৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। তা অতিক্রম করে ৫হাজার ৭৮০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে। উপজেলার ঈশানপুর গ্রামের ইরি-বোরো ধান চাষি কৃষক মোঃ সামছুল ইসলাম জানান, ১০বিঘা জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই আগাম জাতের ধান গুলোর শীষ বের হতে শুরু করবে। বর্তমানে ইরি-বোরে ধান চাষাবাদের ক্ষেত্রে আবহাওয়া ভালোই রয়েছে। একই গ্রামের আরেক ইরি-বোরো ধান চাষি কৃষক মোঃ মোতালেব হোসেন বলেছেন, ২৯, ৮৯ জাতের ধানের শীষ আর অল্প কিছু দিনের মধ্যে বের হবে বলে আশা করছেন তিনি। ওই কৃষক এবার ৩ একর জমিতে ৮৯ জাতের হাইব্রিড ধান চাষাবাদ করেছেন। বর্তমানে ধানগুলো ভালোই রয়েছে এবং আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, ইরি-বোরো ধান চাষের জন্য কৃষকদের সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগ কৃষকদের কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন বিভিন্ন রোগ বালাই দমনের ক্ষেত্রে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার নির্দেশনায় কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -এমপি গোপাল

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় ইউনিয়ন ট্যাক্স বৃদ্ধি শুকনো মরিচ কেনা-বেচা বন্ধ, বিপাকে কৃষকরা

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না

রাণীশংকৈলে জাল ভোট দিতে এসে আটক ২ যুবক

শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে -পঞ্চগড়ে জাগপা মূখপাত্র রাশেদ প্রধান

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস -এর বিদায় ও সংবর্ধনা

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল