Tuesday , 22 April 2025 | [bangla_date]

কাহারোলে কিশোরী মাহী হ-ত্যার খু-নিদের গ্রে-প্তারের দাবিতে মান-বব-ন্ধন ও সড়ক অব-রোধ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে শীর্ষ ও কুখ্যাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া কিশোরী মাহীর খুনি আসিফসহ সকল আসামীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার (২১এপ্রিল’২৫) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ( ১৩মাইল গড়েয়া বাজার) এলাকায় এলাকাবাসী, ছাত্র সমাজ ও সকল শ্রেণীর পেশাজীবির ব্যানারে এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন সময় মহাসড়কে ব্যারিকেট দিয়ে রাখা হয়। ব্যারিকেট দেওয়ার কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল আটকা পড়ে।

মানববন্ধনে কিশোরী মাহী হত্যাকারীদের অতিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের জনগণ, ছাত্র সমাজ ও সকল শ্রেণির পেশাজীবি নেতৃবৃন্দ। প্রকাশ থাকে যে, গত ১২ফেব্রæয়ারি’২৫ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের নিজ বাড়িতে বসে থাকা অবস্থায় আসিফ নামক এক যুবক মাহীর বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সে পরের দিন ১৩ ফেব্রæয়ারি’২৫ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

দৃষ্টিদান সংস্থার উদ্যোগে সৎকার্যের জন্য অনুদান প্রদান ঋণ মওকুফ

পীরগঞ্জে সাংবাদিকের গরু চুরি

পীরগঞ্জে সাংবাদিকের গরু চুরি

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে মোট ৩০ প্রার্থির মনোনয়নপত্র দাখিল

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ

রানীশংকৈলে আইনজীবিকে হত্যার হুমকি থানায় জিডি

রানীশংকৈলে আইনজীবিকে হত্যার হুমকি থানায় জিডি

সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান না করতে এলাকাবাসীর মানববন্ধন এই অভিযানের আইনানুগ বৈধতা নেই- বলছেন ব্যবসায়ীরা