Wednesday , 23 April 2025 | [bangla_date]

কাহারোলে গরীব ও দুস্থদের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে গরীব দ্স্থু ও অসহায়দের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৩এপ্রিল’২৫) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্বেলন কক্ষে অত্র উপজেলার গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়। এসব অর্থ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুর ইসলাম। অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ লুৎফর রহমান, কাহারোল নূরানী তা’লীমুল কুরান মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ আশরাফ আলী ইনছান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু তাহের। জানা যায়, সরকারি যাকাত ফান্ডের ১লাখ ৬১হাজার ৫০০টাকা ২৭জন গরীব দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

চিরিরবন্দরে কোচের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

বিয়ের ৯ বছর পর একসাথে ৩ সন্তানের জন্ম

বোদায় বাই সাইকেল বিতরণ

রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে প্রস্তুতি সভা

১৬ বছরে বাংলাদেশ প্রতিদিনের ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্ধারকৃত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

রাণীশংকৈল নুর আলা দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ- বাণিজ্যের অভিযোগ

পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা