Tuesday , 8 April 2025 | [bangla_date]

কাহারোলে হরতাল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলায় তৌহিদী জনতার উদ্দেগ্যে অন্য অন্য স্থানের ন্যায় গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অত্র উপজেলায় সর্বাত্মক হরতাল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । হরতাল চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলা সদর, দিনাজপুর-পঞ্চগড়-রংপুর মহাসড়কে ১০মাইল, ১৩মাইল গড়েয়া হাট ও জয়নন্দ হাট এলাকায় হরতাল, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ৯টা থেকে উপজেলা সদরের সকল দোকান-পাট, রাস্তা-ঘাটে জনসাধারণের চলাচল ছিল বন্ধ এবং রাস্তায় বিভিন্ন যানবাহন হরতালের কারণে আটকা পড়ে যায়। এর ফলে রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। দুপুর ১২টার দিকে তৌহিদী জনতার উদ্দেগ্যে এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র ১০ মাইল আমতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট্য ব্যবসায়ী ওমর ফারুক, আল-আজাহার ইসলামিক একাডেমির পরিচালক মোঃ জাকির হোসেন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু তাহের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোহলির সমালোচনায় গাভাস্কার, আনুশকার ক্ষোভ প্রকাশ

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

রাজবাটী গর্ভেশ্বরী শ্মশান ঘাট ও কালী মন্দিরের গাইডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে এপি আলোকিত শিশু ফোরামের উদ্যোগে ৪ দিনব্যাপী জনসচেতনতা কার্যক্রম

খানসামায় বিএনপি’র ২৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

বঙ্গবন্ধুর উপহার সংবিধান থেকে প্রাপ্ত অনুপ্রেরনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে -হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ