Wednesday , 30 April 2025 | [bangla_date]

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০ জন প্রতিভাবান খেলোয়াড় এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, প্রশিক্ষকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সুধীজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, “শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। মাদক ও অনান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের ভবিষ্যত সুযোগ সৃষ্টি করা হবে।” সেই সাথে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রশিক্ষণ শেষে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম । গাছটি দেখার জন্য মানুষের ভিড়

সংবাদ বিজ্ঞপ্তি ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের র‌্যালী ও মানববন্ধন

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন,  উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকাশ  বৃদ্ধির জন্য পুষ্টির কোন বিকল্প নাই

দিনাজপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন, উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকাশ বৃদ্ধির জন্য পুষ্টির কোন বিকল্প নাই

এবির ব্যাটিং জৌলুসে দর্শক যখন কোহালিও দুরন্ত: নাইটদের কাঁটা হয়ে উঠলেন এবি ডিভিলিয়ার্স। আইপিএল

মাধ্যমিকে আলাদা করে কোনো বিভাগ থাকবে না

দিনাজপুরের বাজারে আসা রসাল লিচুর দাম চড়া

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত -১, ইউপি সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪