Monday , 28 April 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে আদিবাসি উন্নয়ন সংস্থার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসি উন্নয়ন সংস্থার নব নির্বাচিত সভাপতি লুইস মুরমু,সাধারন সম্পাদক মাইকেল হেমরম ও কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন কমিশন আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দাযত্বি থাকা মাইকেল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান।
আরও উপস্থিত ছিলেন নির্বাচনের দাযেিত্ব থাকা সহকারি নির্বাচন কমিশনার অনীল মার্ডী, আলোইশিউস হাঁসদাসহ অনেকে।
শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি আনন্দ র‌্যালি বের হয়। পরে আনন্দ র‌্যালিটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, নির্বাচনের দাযেিত্ব থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলবে: রেলমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আর শীতের প্রকোপ বেড়েছে জনজীবন বিপন্ন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

বিরামপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে স্মরণসভা

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ইএসডিও’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

দিনাজপুর নাট্য সমিতির উদ্যেগে “কবর” নাটক মঞ্চস্থ