Wednesday , 23 April 2025 | [bangla_date]

চারদিন পর ভবেশের মৃ’ত্যুর ঘটনায় হ’ত্যা মা’মলা দায়ের

বিরল প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে আলোচিত ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ৪ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। মৃত ভবেশ চন্দ্র রায় বিরল উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন।
সোমবার বিকেলে মৃত ভবেশ চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বিরল থানায় একটি মামলা দায়ের করেছেন।এছাড়াও মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, বিরলের শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি চারজনের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। মামলার প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছে আর্থিক দৈন্যতার কারণে ২৫হাজার টাকা সুদের ওপরে ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে গিয়ে ভবেশ রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর জানান, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
উল্লেখ্য, বিরল উপজেলার ভবেশ চন্দ্র রায়কে গত ১৭এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশি চার যুবক বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা সাতটায় ওই যুবকরা মুঠোফোনে ভবেশের পরিবারকে তার অসুস্থতার কথা জানায়। রাত সোয়া নয়টায় স্থানীয় ফুলবাড়ী হাট থেকে উদ্ধার করে ভবেশকে তার ছেলে এ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ভবেশ চন্দ্র রায়ের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

রাণীশংকৈলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

রাণীশংকৈলে ১৭বছরে যায়যায়দিনের জন্মদিন পলিত

খানসামায় ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ ক্রয় কেন্দ্র উদ্বোধন

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন

চিরিরবন্দরে প্রকৌশলী চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল নাঈম

হরিপুরে প্রথম দিনে চলছে ঢিলেঢালা লকডাউন

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা