Friday , 11 April 2025 | [bangla_date]

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাক্টরেরর চাকায় পিষ্ট হয়ে রিয়ায়েদ হক ওরফে বাঁধন নামে এক মোটরসাইকেলচালকেরর ঘটনাস্থলেই মৃত্যু এবং তার ছোটভাই প্লাবন আহত হয়েছে। এসড়ক দুর্ঘটনাটি গতকাল ৯ এপ্রিল বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কে মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে ঘটেছে। নিহত রিয়ায়েদ হক ওরফে বাঁধন (৩৫) উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের হকশাহপাড়ার মো. নাজমুল হক শাহর ছেলে।
জানা গেছে, রিয়ায়েদ হক ওরফে বাঁধন তার ছোটভাই প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিলফামারীর সৈয়দপুরে ইকু পেপারস মিলে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে একটি ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় একটি দ্রæতগামী বালুবাহি ট্রাক্টর বাঁধনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টরচালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টরচালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বোচাগঞ্জে মাধ্যমিক শিক্ষা বিষয়ে ওয়ার্কশপ

নবাবগঞ্জে মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

পঞ্চগড়ে রেলমন্ত্রীর অনুদান বিতরণ নৌ দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন অতিদরিদ্র নয়টি পরিবারকে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক