Monday , 7 April 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল জব্বার।

আলোচনায় আরও অংশ নেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোলায়মান আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. জয়ন্ত কুমার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল ইসলাম ও ডা. শিরিনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি জন্মের সময় থেকেই মা ও শিশুর সুরক্ষায় উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ইছামতি নদী ভাঙনে হুমকির মুখে নলবাড়ী উচ্চ বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

বীরগঞ্জে একদিনে ২৪জন করোনা রোগী সনাক্ত

দিনাজপুরে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের নতুন ১৩সদস্যের কার্যকরী পরিষদের কমিটি গঠন

বিরলে উদ্যোক্তার স্ট্রবেরি চাষে সাফল্য

বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিম এর ইন্তেকাল ।।বৃহস্পতিবার সকাল ১১ টায় জানাযা ও দাফন

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বার্ষীক পরীক্ষার সাধারণ নির্দেশনা

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

বীরগঞ্জে এক মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতকটি