Friday , 11 April 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

ঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শান্তিশৃঙ্খলা রক্ষার ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার দুপুরে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সংঘষ বাধে।
এতে দুই পক্ষের কমপক্ষে ১০/১২ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘষ চলা কালে দুই পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনা স্থলে পাঠানো হয়।
হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুই পক্ষের আক্রমণাত্বক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় জানমালের ক্ষয়ক্ষতি আশংকা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ফৌজদারি কর্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ দাবিতে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ পুলিশসহ আহত ৭, পৃথক মামলায় গ্রেফতার ৯

পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মান্ধদের প্রতিহত করতে হবে- এমপি গোপাল

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

চিরিরবন্দরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন