Monday , 21 April 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শিশু নি-হত

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁও সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বান্দিগড় ইউনিয়নের দানারহাট গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আনাস। সে ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে এক প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশা রেখে যান। খেলতে খেলতে শিশু আনাস সেই অটোরিকশায় ওঠে এবং গাড়ির চাবি ঘুরিয়ে চালু করার চেষ্টা করে। এতে অটোরিকশাটি হঠাৎ চলতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় আনাস গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঠাকুরগাঁওয়ে জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা প্রশাসককে আশা”র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আটোয়ারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সুপার ফোর ১০০ বল এর নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন :

প্রায় সাত বছর পর পূর্বের নামে ফিরল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।