Thursday , 24 April 2025 | [bangla_date]

দিনাজপুরের ট্রাকের ধা’ক্কায় ভ্যানচালক ও যাত্রী নি’হত

ফুলবাড়ী প্রতিনিধি \দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও ভ্যানের যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে ওই মহাসড়কে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ীর বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) এবং গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। একিন আলী পেশায় চায়ের দোকানি ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কের জয়নগর বাজারে উদ্দেশ্যে ভ্যানযোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে এলে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপ দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী একিন আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আইয়ুব আলীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খন্দকার মুহিব্বুল জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

রাণীশংকলৈে র্অথরে অভাবে মডলে মসজদি নর্মিাণ কাজ বন্ধ

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

রাণীশংকৈলে নবনির্বাচীত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !

দিনাজপুরে প্রাণীসম্পদ অধিদপ্তর-এসিআই এনিমেল হেল্থ গাভীর বাচ্চাদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট প্রদান

রাণীশংকৈল সীমান্তে বিএসএফের বর্বর নির্যাতনের শিকার বাংলাদেশি যুবক !

বোচাগঞ্জ শুভসংঘের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা সভা

বোচাগঞ্জে রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

পূর্ব শত্রুতার জেরে পীরগঞ্জে নলকুপের সেচ পাইপ কেটে নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ