Sunday , 6 April 2025 | [bangla_date]

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় দর্শনার্থীদের

ঈদের অনাবিল আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজনসহ বিভিন্ন স্তরের মানুষ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র নতুবা বিভিন্ন প্রকৃতির মাঝে ছুটে যাচ্ছে। এবার সরকারী ছুটি বেশী পাওয়ায় ছুটছেন সময় কাটাতে। আবার কেউ ছুটছেন প্রাচীনতম দর্শনীয় জায়গা দেখতে। ঈদের দিন থেকেই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে শহর ছেড়ে একটু দুরে পরিবার পরিজন নিয়ে জাতীয় উদ্যান ঐতিহাসিক রামসাগর, বীরগঞ্জ শালবন ছাড়া বেসরকারী বিনোদন কেন্দ্রগুলোতেই বেশী ভীড় লক্ষনীয়।
সাগর নয় তবুও নাম তার রামসাগর। মধ্যযুগের বিখ্যাত সামন্ত রাজার অমর কীর্তি দিনাজপুরের রামসাগর সারাবাংলার এক সৌন্দর্য মন্ডিত ঐতিহাসিক দীঘির জলরাশি,কৃত্রিম পাহাড় আর মিনি চিড়িয়াখানায় ভীড় করছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক অপরূপ নয়নাভিরাম দীঘিটি সবার মনকে ছুয়ে যায় ভাল লাগার পরশে। আর রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিনগুলো সবাইকে কাছে টানছে। আরও রয়েছে অজগড় সাপ, হনুমান, বানরসহ বন্যপ্রাণী এবং শিশুদের পার্ক।
ঈদে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দৃস্টিনন্দন স্বপ্নপুরী, সুরা মসজিদ, নয়াবাদ মসজিদ, রাজবাড়ী দেখতে। এছাড়াও প্রাকৃতিক পরিবেশে ঈদ আনন্দে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় খানসামার জিয়া সেতুর কাছে আত্রাই নদীর তীরে মনোরম পরিবেশসহ ভাসমান রেস্তোরায়, চিরিরবন্দরে নদীর উপর ভাঙা রেলসেতু এলাকা, নবাবগঞ্জের আশুড়ার বিল ও বন এলাকা, মোহনপুরের রাবার ড্যাম, সুখসাগর।
ঈদ পরবর্তী দিনে ক্লান্তিময় এবং একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে ঈদ আনন্দের সন্ধানে নিরিবিলি একটু প্রশান্তি নিতে পরিবার পরিজন নিয়ে ভীড় করেন শহর থেকে ৭/৮ কিলোমিটার দক্ষিণে গৌরিপুর সুইচগেট, মোহনপুর রাবার ড্যাম।
দর্শনার্থীদের ভীড়ের কারণে ভাসমান ওইসব স্থানে অনেক খাবারের দোকানও বসে। নদীতে চলে নৌকা দিয়ে ভ্রমন। পাড়ের দর্শনীয় ছাতার নীচে বসে বিভিন্ন মুখরোচক খাবার খেতে ভুলেন না কেউ।
এছাড়াও বিনোদন প্রেমী মানুষের একটু বিনোদনের চাহিদা মেটাতে সবার দৃষ্টি কেড়েছে দিনাজপুরের বড়মাঠ এলাকা, শিশু পার্ক, সিটি পার্ক, দাদুবাড়ী,বিরলের জীবনমহল, নবাবগঞ্জ জাতীয় উদ্যান এবং বনের মাঝে আশুড়ার বিল, বীরগঞ্জের সিংড়া ফরেস্টসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। সিটি পার্কের দেয়ালে ও বিভিন্ন স্থানে স্থাপিত মুর‌্যাল ছাড়াও রয়েছে বিভিন্ন পশুপাখীর অবিকল ভাস্কর্য, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা, ট্রেন,এ্যাকুরিয়াম দর্শনার্থীদের আকর্ষন বাড়িয়েছে।
দর্শনার্থী আরমান হোসেন চেীধুরী, মোসাদ্দেক হোসেনসহ কয়েকজন জানান, পূনর্ভবা নদীর উপর গৌরীপুর সেতুসহ সুইচগেইটটি বিরল এবং সদর উপজেলার সেতুবন্ধন। কৃষিকাজে প্রকল্পটি পূনর্ভবা পাড় এলাকায় খরা মৌসুমের সেচ কাজে ব্যাপক ভূমিকা রাখছে। নদীর স্বচ্ছ জলে প্রকৃতির প্রতিচ্ছবি। এখানে যেতেও রাস্তার দু’পাশে বাঁশ ঝাড়ের সবুজ শ্যামলতা। এ কারণেই সবাই ভীড় করে গৌরিপুরে। মুগ্ধ প্রকৃতির সান্নিধ্যে তাই তো ছুটে যাওয়া। এটিই এখন মানুষের বিকল্প বিনোদন কেন্দ্রে পরিনত হয়েছে। প্রাকৃতিক পরিবেশে নিরালায় সময় কাটাতে কেউ কেউ যাচ্ছেন রামসাগর এবং চিড়িয়াখানার মায়াবি চিত্রা হরিনকে দেখতে, আবার কেউ ছুটছেন স্বপ্নপুরির মুগ্ধকর রাইডসহ বিভিন্ন দৃশ্য দেখতে, কিংবা আত্রাই নদীর তীরে ও জিয়া সেতুর কাছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডিলারদের সিন্ডিকেটে ১১শ’ টাকার সার এখন ১৪শ’ ! কৃষি বিভাগের তদারকি’র অভাব..

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

পরিত্যক্ত বাড়ির বারান্দা  থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তারা প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে

দিনাজপুর লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য ৪৯তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

করোনায় এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু

দুর্গাপূজায় হিলি চেকপোস্টে বেড়েছে যাত্রীর চাপ

রাণীশংকৈলে পানিতে ডুবে দুইবছরের শিশুর মৃত্যু

২৪জুন মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটি