Friday , 11 April 2025 | [bangla_date]

দিনাজপুরে ইয়া’বা ট্যাবলেটসহ আ’টক-২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ১১ এপ্রিল’২০২৫ শুক্রবার ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সুন্দরবন নতুন ভুষিরবন্দর ২নং সুন্দরবন ইউনিয়নের রংপুর টু পঞ্চগড় গামী পাকা রাস্তা হাইওয়ে রোডে তৃপ্তি ফিলিং স্টেশন এর সামনে, রংপুর হইতে পঞ্চগড় গামী জাহেদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ২ জনের কাছে ৬ শত করে মোট ১২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। আটকৃত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বৃদ্দা বাগিস গ্রামের মৃত আলা বক্স-এর পুত্র মোঃ কাসেম আলী (৫২) ও পানিমাছকুটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সুজাত হোসেন (৪০)।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ১০(ক) ধারায় দিনাজপুর কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে ——বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপে জেলা প্রশাসক জিও এনজিও’র মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটাত হবে

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু

বোদা বোদেশ্বরী মন্দিরে ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা পর্যটন খাতে বরাদ্দের দাবি

পীরগঞ্জে সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে গ্রীষ্মকালে শীতের পরশ

এ সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না -ঠাকুরগাঁওয়ে আমান উল্লাহ আমান

বীরগঞ্জে ৩২ লিটার চোলাই মদসহ আটক ৩