Friday , 11 April 2025 | [bangla_date]

দিনাজপুরে জামাইয়ের দেয়া আগুনে শাশুড়ির মৃত্যু

দিনাজপুরে জামাইয়ের দেয়া আগুনে শাশুড়ির মৃত্যু

বিরামপুর প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুর পৌর শহরে জামাইয়ের দেয়া আগুনে দগ্ধ শাশুড়ি বুলি বেগম (৫৫) ঘটনার ৬দিন পর মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তুচ্ছ কারণে শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত ছিল।
গত ২ এপ্রিল সকাল ৭ টার দিকে জামাই মেহেদুল তার শাশুড়ি বুলি বেগমকে মোবাইলফোনে বাড়ির বাইরে পাকা রাস্তায় ডেকে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে বুলি বেগমের পুরো শরীর আগুনে ঝলসে যায়।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মেডিকেল পরে রংপুর মেডিকেল তারপর ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম বলেন, জামাইয়ের আগুন দেওয়াই বুলি বেগমের সমস্ত শরীর ঝলসে গেছে, ঢাকায় তার মৃত্যুর হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুলি বেগমের মৃত্যু হয়েছে। ২ এপ্রিল ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে এবং জামাই মেহেদুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি এ.এইচ. মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা

সভাপতি মোস্তা – সম্পাদক তারেক রাণীশংকৈলে কেন্দ্রীয় টাউন ক্লাবের নির্বাচন সম্পন্ন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ্য হওয়া ইতিকে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস রোপা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে মাঠ দিবস।

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক শ্রমিক আহত

মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না — ড.এজেড এম জাহিদ হোসেন

দিনাজপুরে ৪ কেজি গাঁজা উদ্ধার

করোনা শনাক্তের দেশের ইতিহাসে নতুন রেকর্ড-৬৪৬৯, বেড়েছে মৃত্যু-৫৯